
সাহেদ আহমেদ:
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার এক এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যার আগে ঘটে বলে জানা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু সাদিয়া (৫), পিতা সাঈদ ঢালী ও মাতা লতিফা, সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি অনুযায়ী, একই এলাকার বাসিন্দা সবুর সরদার (৫০), পিতা মৃত ছাওয়ার সরদার, মাছখোলা সরদার বাড়ির বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপিত হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য অভিযুক্ত পক্ষ থেকে ৩০ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়। তবে তারা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।