মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাভারে ডিবি উত্তরের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পঠিত

​রানা মাহমুদঃ

​ঢাকা জেলার সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। ২৫ এপ্রিল (শনিবার) বিকেলে ও রাতে সাভার মডেল থানার গেন্ডা এবং দক্ষিণ শ্যামপুর এলাকায় এই অভিযান দুটি পরিচালিত হয়।
​অভিযানের বিবরণ
​ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
​প্রথম অভিযান (গেন্ডা বাসস্ট্যান্ড): ডিবি উত্তরের এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল বিকেল ১৭:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মোঃ রিপন মিয়া (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১৫,০০০ টাকা। ধৃত রিপন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সরিষাজানি গ্রামের মোঃ কামরুজ্জামানের ছেলে। সে বর্তমানে সাভারের গেন্ডা টিয়া বাড়ি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
​দ্বিতীয় অভিযান (দক্ষিণ শ্যামপুর): একই দিন রাত ২২:৪৫ ঘটিকায় এসআই মোঃ আঃ হাইয়ের নেতৃত্বে অপর একটি দল দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ জলিলকে (৬৫) গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫,০০০ টাকা। গ্রেফতারকৃত আব্দুল জলিল দক্ষিণ শ্যামপুর এলাকার মৃত আঃ রহমানের ছেলে।
​আইনি ব্যবস্থা
​ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয় ব্যক্তিই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
​মাদক নির্মূলে ঢাকা জেলা পুলিশের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park