
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত
হয়েছে আজ । ২৭এপ্রিল সোমবার বিকাল ৪:০০টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রেজাউল করিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এডওয়ার্ড বিনদ সরেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, সুশান্ত কুমার মন্ডল, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নিয়ামতপুর নওগাঁ ,সেরাজুল ইসলাম ,প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন দল অংশ গ্রহণ করেন। নক আউট পদ্ধতিতে এ খেলায় বালক বিভাগে কাপাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ বনাম গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এতে কাপাষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ০১ গোলে পরাজিত করে গোরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় চ্যাম্পিয়নশিপ লাভ করেন। অপরদিকে বালিকা বিভাগে গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ ও বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এই ফাইনাল খেলায় গোকুল পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ,বেলগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ০১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম মহোদয় বিজয়ীদের মধ্যে ট্রফি ও পুরস্কার তুলেদেন।