সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তালায় কালিমন্দিরে ভাঙচুর ও স্বর্ণালঙ্কার লুট, হামলায় আহত—থানায় অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
শাহেদ আহমেদ

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ফতেপুর গ্রামে একটি কালিমন্দিরে ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এবং এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত সুভাষ দাস জানান, গত ১৫ থেকে ২০ বছর ধরে তারা ওই মন্দিরে নিয়মিত পূজা-অর্চনা করে আসছেন। তবে দীর্ঘদিন ধরে মন্দিরের জমি নিয়ে স্থানীয় সুজন সরকার (২৮), সুমন সরকার (৩০), পিতা রনজিত সরকার এবং গোপালী সরকারসহ কয়েকজনের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় মন্দির ভাঙচুর ও সম্পত্তি দখলের হুমকি দিয়ে আসছিল বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ফতেপুর কালিমন্দিরে হামলা চালায়। এ সময় তারা মন্দিরে ব্যাপক ভাঙচুর করে এবং দেবীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও একটি স্বর্ণের টিকলি, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা, লুট করে নিয়ে যায়।
এ সময় সুভাষ দাস বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। তাকে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় রিয়া দাস, উজ্জল দাসসহ কয়েকজন এগিয়ে এসে আহত সুভাষ দাসকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park