শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা থানায় অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক
শাহেদ আহমেদ

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর গ্রামে চার বছরের এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ বাদী হয়ে বুধবার (২৯ এপ্রিল) সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত বিবাদী হলো একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মোঃ জুনায়েদ হোসেন (১৭)।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এসময় অভিযুক্ত জুনায়েদ হোসেন শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে প্রলোভন দেখিয়ে স্থানীয় জনৈক শরিফুল ইসলামের বাগানে নিয়ে যায়।

বেশ কিছুক্ষণ পর শিশুটির দাদি তাকে খুঁজতে বের হলে অন্য শিশুদের মারফত জানতে পারেন যে, জুনায়েদ তাকে বাগানের দিকে নিয়ে গেছে। দাদি বাগানের ভেতর গিয়ে খুঁজতে থাকলে একপর্যায়ে শিশুটির কান্নার শব্দ পান। তখন অভিযুক্ত জুনায়েদ শিশুটির মুখ চেপে ধরে আত্মগোপনের চেষ্টা করে। একপর্যায়ে দাদি কাছে চলে এলে অভিযুক্ত কিশোর শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

উদ্ধারের পর শিশুটি তার পরিবারকে জানায়, জুনায়েদ তাকে বাগানে নিয়ে জোরপূর্বক পোশাক খুলে ফেলে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায়। শিশুটি চিৎকার করতে চাইলে তার গলা চেপে ধরা হয়। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী শিশুর পিতা মোঃ আব্দুল্লাহ অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত জুনায়েদ গত ৬ মাস ধরে বিভিন্ন সময়ে তার মেয়েকে ডেকে নিয়ে মারধর ও উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park