
মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী
নীলফামারীর ডিমলা উপজেলায় বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) শনিবার (২ মে)২০২৬ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি দল মসির ইসলামের (৩০) বসতবাড়িতে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তায় রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে মিষ্টার ইসলাম (১৮) নামে এক যুবক কে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার ম আসমত আলীর ছেলে বলে জানা গেছে।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।, তিনি আরও বলেন, বাংলাদেশ আমার অহংকার, এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।