শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

দেবহাটায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা

  • আপডেট সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
শাহেদ আহমেদ:

সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিশ্চিন্তপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে মুনছুর সরদারের (প্যারালাইসিসে আক্রান্ত) ফাঁকা বিলের মধ্যে অবস্থিত বসতবাড়িতে এ আগুন লাগে।
জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এতে রান্নাঘরসহ পাশের ছাগলের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে কয়েকটি ছাগল ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গর্ভবতী ছাগল পুড়ে মারা যায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাওলানা অলিউল ইসলাম এবং হাফেজ মাওলানা এমদাদুল হক। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছে স্থানীয় প্রশাসনের কাছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park