সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অবৈধ বিদ্যুৎ সংযোগে অটো চার্জিং স্টেশন, গঙ্গাচড়ায় গ্রেফতার ৩ ‎

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

‎শফিকুজ্জামান সোহেল
‎রংপুর প্রতিনিধি

‎রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটো চার্জিং স্টেশন পরিচালনার অভিযোগে একজনসহ পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

‎মঙ্গলবার(৬মে) দিবাগত রাতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

‎পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামে আশেকুজ্জামানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অটো চার্জিং স্টেশন পরিচালনা করছেন বলে অভিযোগ ওঠে।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশেকুজ্জামান অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আর্থিক সুবিধা নেওয়ার বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার হযরত আলী। অবৈধ সংযোগ ব্যবহারের ফলে সরকারের কয়েক লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎এ ঘটনায় আশেকুজ্জামানকে ২ লাখ ৪৭ হাজার ১৪৬ টাকা জরিমানা করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ অফিসের দায়ের করা মামলায় হযরত আলীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

‎এদিকে বিদ্যুৎ বিল বকেয়া সংক্রান্ত পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— গঙ্গাচড়া ইউনিয়নের চেংমারী গ্রামের মোক্তার আলী (৪২) এবং বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকার আসাদুজ্জামান (৩৫)।

‎গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে।

‎রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঙ্গাচড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফরহাদ হোসেন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জাতীয় সম্পদের অপচয় এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park