সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে সাংবাদিককে হাতের কব্জি কাটার হুমকি খোকনের, থানায় জিডি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৯৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:

ঢাকার কেরাণীগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি (জিডি) দায়ের করেছেন।

জানা যায়, মোঃ ফয়সাল হাওলাদার দৈনিক “প্রতিদিনের কাগজ”-এর ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া জিয়ানগর এলাকায় সোহেলের দোকানের সামনে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ খোকন হোসেন ও আল আমিন মাদক সেবন করছিলেন। এ সময় সাংবাদিক ফয়সাল হাওলাদার ঘটনাটি দেখতে পেয়ে একজন দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে সমাজের স্বার্থে ভিডিও ধারণ করতে শুরু করেন।

এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ফয়সাল হাওলাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অতর্কিতভাবে কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পাশাপাশি তারা তাকে হুমকি দিয়ে বলে, এ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করা হলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে এবং হাতের কবজি কেটে নেওয়া হবে লেখালেখি করলে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান বলে জানা গেছে।

বর্তমানে সাংবাদিক ফয়সাল হাওলাদার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তারা সবসময় ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় তিনি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে কেরাণীগঞ্জ মডেল থানায় একটি জিডি দায়ের করেছেন যাহার নং ২৫২১, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এবিষয়ে কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন জিডি পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল মনে করছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হামলা ও প্রাণনাশের হুমকি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park