সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ঠাকুরগাঁওয়ে ওয়াকফ স্টেটের গাছ চুরি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ওয়াকফ স্টেটের গাছ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলেও তাৎক্ষণিকভাবে প্রতিরোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, গত সোমবার (তারিখ উল্লেখযোগ্য) বিকেলে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার পশ্চিম রুহিয়া ইউনিয়নের সেনিহারী সরকারপাড়া এলাকায় অবস্থিত সরকার ওয়াকফ এস্টেটে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত নাসিরুল ইসলাম, নাফি ইসলাম, রাজেকুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন মিলে এস্টেটের বেশ কয়েকটি বড় ইউক্যালিপটাস গাছ কাটতে শুরু করে।
ওয়াকফ স্টেটের মোতাওয়াল্লী হুমায়ুন কবির সে সময় ব্যক্তিগত কাজে ঠাকুরগাঁও শহরে অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটায় বাধা প্রদান করে এবং অভিযুক্তদের সতর্ক করে।
কিন্তু অভিযোগ রয়েছে, পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর মোতাওয়াল্লীর অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা পুনরায় গাছ কেটে তা চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় হুমায়ুন কবির বাদী হয়ে নাসিরুল ইসলাম, নাফি ইসলাম, রাজেকুল ইসলামসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে রুহিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউল আলম জানান, “৯৯৯ নম্বরে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কাজ বন্ধ করে দেয়। পরবর্তীতে আবার গাছ চুরির বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park