
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (০৬ মে) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপিপাড়া কবরস্থান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোড়াপিপাড়ার স্বপন বেপারী (২৬) এবং মালখানগরের সৈকত ইসলাম সোহাগ (৩৫)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় ও সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. আব্দুল হান্নানের পরিচালনায় এই অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।