শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী-২ পরিদর্শনে শিল্পমন্ত্রী শিল্পকারখানা স্থাপনে বাড়বে কর্মসংস্থান, কমবে বেকারত্ব।

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে নির্মাণাধীন বিসিক শিল্প নগরী-২ পরিদর্শন করেছেন শিল্পমন্ত্রী আব্দুল মুক্তাদির। শনিবার (৯ মে ২০২৬) সকালে তিনি শিল্প নগরী এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও শিল্পকারখানা স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
এ সময় শিল্পমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী-২ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং বেকারত্ব অনেকাংশে হ্রাস পাবে।
তিনি আরও বলেন, শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করছে। বিসিক শিল্প নগরী চালু হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটবে এবং স্থানীয় উৎপাদন বৃদ্ধি পাবে।
পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও মানসম্মতভাবে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন। এলাকাবাসীও শিল্প নগরী বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।পরে সেখানে একটি আমের চারা রোপণ করেন মন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park