মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরি : জনমনে চরম আতঙ্ক

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৪১ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলায় আবারও কবর খুঁড়ে কঙ্কাল চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত আনুমানিক শুক্রবার গভীর রাতে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন-এর মধ্য হরিনারায়ণপুর মাস্টারপাড়া এলাকার একটি পারিবারিক গোরস্থানে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গভীর রাতে গোরস্থানে প্রবেশ করে মোট পাঁচটি কবর খুঁড়ে ফেলে। এর মধ্যে মৃত রেখা বেগমের কঙ্কাল চুরি করে নিয়ে যায় তারা। রেখা বেগম ঠাকুরগাঁও রোড এলাকার এক সময়ের সুপরিচিত ‘বুলবুল লাইব্রেরি’র স্বত্বাধিকারী মরহুম সিরাজুল হকের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রেখা বেগমের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, “সকালে আমরা গোরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাই। পরে বুঝতে পারি, আমার বোনের কঙ্কাল দুর্বৃত্তরা নিয়ে গেছে।”
স্থানীয় ইউপি সদস্য মনছুর আলী জানান, বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে পুলিশের এএসআই সুমন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন এবং কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে পারিবারিক গোরস্থানগুলো নিয়ে মানুষ আতঙ্কে রয়েছেন।
এলাকাবাসীর দাবি, একটি সংঘবদ্ধ কঙ্কাল চোর চক্র এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park