
ইকবাল হোসেন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) কর্মকর্তা পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। গত ১১ মে ২০২৬, সোমবার সকাল ১১টায় নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে জনাব মোঃ এনামুল হক, উপ-পরিচালক, অর্থ ও হিসাব সভাপতি পদে এবং জনাব মোঃ দেলোয়ার হোসেন (স্বপন), সহকারী রেজিস্ট্রার, কেন্দ্রীয় গ্রন্থাগার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। পরে সর্বসম্মতিক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদককে প্রদত্ত ক্ষমতাবলে তাদের সুপারিশক্রমে কর্মকর্তা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হিসেবে এস এম কাউসার আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে মোঃ শাহীনুর ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে মাহমুদুর রহমান আনসারী এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ রাশেদ মিয়া দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, এ. কে. এম. আশরাফুল আলম, মোঃ জিয়া উদ্দিন মন্ডল, মোঃ মোকারেরম হোসেন মাসুম, খন্দকার এহসান হাবিব, এফ এম রেজাউল করিম সবুজ এবং আশিক মুহাম্মদ ফিরোজ আকবর সিদ্দিকী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কর্মকর্তা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।