সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের মধুগঞ্জ বাজার ও মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(গ) অনুযায়ী ঝুঁকিপূর্ণ (ক্লিনিক্যাল) বর্জ্য উৎপাদনের দায়ে চার প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো– ইকো ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফাতেমা (প্রা.) হাসপাতালকে ২৫ হাজার টাকা, উপমা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, সুমন ক্লিনিককে ৫০ হাজার টাকা এবং সিটি ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর-এর পরিদর্শক মো. মারুফ বিল্লাহ এবং কালীগঞ্জ থানা পুলিশ-এর একটি দল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ বলেন, শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park