মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দুদকের অর্থায়নে সাতক্ষীরায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে অনুদানের অর্থ তুলে দেন দুদক

  • আপডেট সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৭৯ বার পঠিত

মোঃ আহাজ উদ্দীনঃ

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪ প্রতিষ্ঠানের প্রধানদের হাতে দুদক এর পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলমগীর কবির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন ও মোঃ মহসিন আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সদস্য মোহাম্মদ সাকিবুর রহমান। জেলার সাতটি উপজেলার দুটি করে মোট ১৪ মাধ্যমিক ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ২৫ হাজার টাকা করে (আয়কর ও ভ্যাট’সহ) মোট ৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। অর্থ সহায়তা পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল— তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়; কালীগঞ্জ উপজেলার ধূলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও উকসা উচ্চ বিদ্যালয়; দেবহাটা উপজেলার দেবিশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বহেরা দারুল উলুম আলিম মাদ্রাসা; সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয় ও তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; আশাশুনি উপজেলার পুঁইজালা ভুবন মোহন রাধা বল্লভ মাধ্যমিক বিদ্যালয় ও বদরতলা যাদব চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার চিংড়িখালি মাধ্যমিক বিদ্যালয় ও গহর আলম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়; এবং কলারোয়া উপজেলার হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও মুরারিকাটি ইউনাইটেড হাই স্কুল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলায় সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাওলানা মোঃ আবুল খায়ের এবং একাডেমি সুপারভাইজার আনম নাজমুল উলা।
উল্লেখ্য, ইতিপূর্বে জেলার ৭৩ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর চালু রয়েছে। নতুন এই ১৪ প্রতিষ্ঠান যুক্ত হওয়ায় জেলায় বর্তমানে মোট ৮৭ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অর্থায়নে সততা স্টোর প্রতিষ্ঠা হলো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park