
নিজস্ব প্রতিবেদকঃ
১৫ মে ২০২৬ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মহোদয়ের তত্ত্বাবধানে থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত ০১ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে এসআই ( নিরস্ত্র ) মোঃ টিকলু কুমার পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাজেক থানাধীন বাঘাইহাট বাজারস্থ আমিরের বাড়ির সামনে অভিযান পরিচালনা করে জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম ( ৩৫ ), পিতা – মোঃ জায়েদ আলী, সাং- মাদ্রাসা পাড়া, ০৪নং ওয়ার্ড, বাঘাইছড়ি পৌরসভা, থানা- বাঘাইছড়ি, জেলা- রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী জিআর -২৫১/২২, বাঘাইছড়ি থানার মামলা নং-০১, তারিখ- ০৩/০৭/২০২২ খ্রিঃ, ধারা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ( ১ ) সারণির ১০ (ক)/৪১ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।