মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

দিনাজপুর বীরগঞ্জে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

রনজিৎ সরকার রাজ:

শুক্রবার (১৫ মে) দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার গোলাপগঞ্জ মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বীরগঞ্জ থানা পুলিশ। এসময় মাদক সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে বীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১) ধারা অনুযায়ী বড় শীতলাই গ্রামের মোহাম্মদ আলী ছেলে মোঃ শামিম (৩০) এবং সুজালপুর খালপাড়া গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ নুর আলম (৩০)কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী বীরগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park