সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী সাংবাদিক ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬০ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, নীলফামারী

সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও পেশাগত মর্যাদাকে সমুন্নত রাখার প্রত্যয়ে নীলফামারীর জলঢাকায় সাংবাদিক এক্য পরিষদের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আলহাজ্ব কামারুজ্জামান। সঞ্চালনায় ছিলেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন তিস্তা নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি মাহামুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি মাহাবুবার রহমান মনি, সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাহাদী হাসান মানিক ও মনিরুজ্জামান লেবু, সহ-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের আলোর উপজেলা প্রতিনিধি মাইদুল হাসান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম চিনু, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক দাবানল পত্রিকার সংবাদদাতা সারোয়ার হোসেন বাদশা, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সেক্রেটারি রিয়াদ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ (সুমন), বাংলাদেশ প্রেসক্লাব জলঢাকার সভাপতি গোলাম রব্বানী ডলার ও সাধারণ সম্পাদক সুজন ইসলাম প্রমুখ।বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় সাংবাদিক ঐক্য পরিষদের গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য, বিশেষ করে অনুচ্ছেদ-১১ এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। গঠনতন্ত্রের সংশ্লিষ্ট অংশ পাঠ করেন মাহামুদুল হাসান। এসময় সাংবাদিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহাবুবার রহমান মনি তার বক্তব্যে বলেন, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে পুনর্গঠিত উপ-কমিটির সদস্য হওয়ার জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে। উপস্থিত সাংবাদিকরা এ বিষয়ে একমত পোষণ করেন। তিনি আরও বলেন নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষা এবং যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিত ভাবে অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হবে। সভাপতির বক্তব্যে সাংবাদিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব কামারুজ্জামান বলেন, জলঢাকায় সাংবাদিকদের মধ্যে বিভেদ নয়, বরং ঐক্য ও সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে হবে। কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অন্যায় ভাবে হয়রানি বা হেনস্তার শিকার হলে সাংবাদিক এক্য পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ঐক্যবদ্ধ ভাবে তার পাশে দাঁড়াবে, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park