শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই ‎ক্ষয়ক্ষতি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮৩ বার পঠিত

‎
‎জাকির হোসেন:

‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার কারণ ও উৎপত্তিস্থল নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও অধিকাংশের ধারণা, সার ও কীটনাশকের দোকানের পাশের বাঁশঝাড়ে থাকা বৈদ্যুতিক পিলার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
‎আগুন লাগার পর স্থানীয় লোকজন খালের পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
‎নেছারাবাদ ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১৭টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ৩টি সার ও কীটনাশকের দোকান, একটি চায়ের দোকান এবং অন্যান্য দোকানের মধ্যে প্লাস্টিক, দড়ি-কাচি, ক্রোকারিজ, হার্ডওয়্যার, মুদি, সেলুন ও পানের দোকান।
‎শনিবার (১৬ মে) ভোরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন তারেক, কবির, শাহাবুদ্দিন, রফিক, বশির, জাহিরুল, মাসুম, আলম, ফজলুল হক (সুতার দোকান), ফয়সাল (ক্রোকারিজ), সুজন (হার্ডওয়্যার), মিরাজ (পানের দোকান), শান্তি (সেলুন), শাকিল (মুদি দোকান), আজিজুল হক ও ফজলু (প্লাস্টিকের দোকান)।
‎অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সার ও কীটনাশকের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। মিতালী ট্রেডার্সের স্বত্বাধিকারী মাইদুল ইসলাম লিপু জানান, তার প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি। কাজী ট্রেডার্সের মালিক কাজী রফিকুল ইসলাম প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করছেন। এছাড়া ব্যবসায়ী শিপন জানান, তার প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।
‎উল্লেখ্য, প্রায় এক বছর আগে মিয়ারহাট জামে মসজিদের পশ্চিম পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছিল। এবার আগুনে পুড়ল মসজিদের পূর্ব পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park