সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাগেরহাটের শরনখোলায় তিন বনদস্যু অস্ত্রসহ গ্রেফতার থানায় মামলা

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৫ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন

বাগেরহাট জেলার শরণখোলা থানায় শরীফ বাহিনীর তিনজন বনদস্যু অস্ত্র, গুলি ও অন্যান্য উপকরণ সহ আটক করে মামলা করা হয়েছে। সুন্দরবন থেকে বনদস্যু শরীফ বাহিনীর চারজন জেলে মোঃ ইরাক শেখ (৩৫) মোঃ হাসান হাওলাদার (৩০) মোঃ মাসুম খান (৩০) মোঃ নাসিম শেখ (২৮) অপহরণ করে খুন জখমের হুমকি দিয়ে বলপূর্বক মুক্তিপণ আদায়ের জন্য পরিবারের কাছে মোবাইলে কল দেয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) বেইস মোংলা ১৩ মে ২০২৬ তারিখ বুধবার শরণখোলা রেঞ্জাধীন শেলা নদী সংলগ্ন মরা চাঁন মিয়া খালে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে বাংলাদেশ কোস্ট গার্ড ও বনদস্যু শরীফ বাহিনীর সাথে গোলাগুলি হয়। একপর্যায়ে বনদস্যু শরীফ বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে পরাজিত হয়। সেখান থেকে বনদস্যু শরীফ বাহিনীর কাছে জিম্মি থাকা চার জেলে উদ্ধার করে। বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) বেইস মোংলা বনদস্যু শরীফ বাহিনীর তিনজনকে অস্ত্র গুলি ও অন্যান্য উপকরণ সহ আটক করে। আটক কৃত বনদস্যুরা হলো বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কুমারিয়াজোলা খাড়ইখালী গ্রামের মোঃ রহিম শরীফের ছেলে মোঃ রমজান শরীফ (১৯) মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের ফুলহাতা গ্রামের কাজিম হাওলাদারের ছেলে মোঃ মেহেদী হাসান (২২) ফরিদপুর জেলার ভাঙা থানার আজিম নগরের রশিবপুরা গ্রামের মৃতঃ আঃ আলিম মুন্সির ছেলে মোঃ এনায়েত মুন্সী (২৬)। বনদস্যু শরীফ বাহিনীর কাছ থেকে একনালা বন্ধুক ৩ টি, শর্ট এক নালা বন্দুক ১ টি, ৪৯ রাউন্ড গুলি (কার্তুজ), দুটি ওয়াকি-টকি ও চার্জার জব্দ করা হয় । বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইস মোংলা মোঃ আশিকুর রহমান শরণখোলা থানায় মামলা দায়ের করেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন সুন্দরবনের বনদস্যু শরিফ বাহিনীর তিনজন সহ অজ্ঞাত নামা চার থেকে পাঁচ জনের নামে আইন অনুযায়ী মামলা হয়েছে। আটককৃত তিনজন বনদস্যুকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park