সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ভারতের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, শাহেদ আহমেদ

পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতন, হামলা, হত্যা, বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৫) দুপুর ২টায় সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট চত্বরে সম্মিলিত ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, মাদরাসা শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় পুরো এলাকা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত, ধর্মীয় নিপীড়ন বন্ধ এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এসময় তাদের হাতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতির জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, হাফেজ কারী সাঈদুর রহমান, মুফতি বাকি বিল্লাহ, মাওলানা দেলোয়ার হোসেন হুজায়ফী, সদর উপজেলা ইমাম সমিতির সেক্রেটারি হাফেজ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার আজ চরম হুমকির মুখে। পরিকল্পিতভাবে মুসলমানদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও মাদরাসায় হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। নিরীহ মুসলমানদের ওপর নির্যাতন, গ্রেপ্তার, গুম ও হত্যার ঘটনায় বিশ্ব মুসলিম উম্মাহ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে।
তারা আরও বলেন, মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলা হলেও ভারত সরকার সংখ্যালঘু মুসলমানদের জানমাল ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়—জুলুম, নির্যাতন ও দমন-পীড়নের মাধ্যমে কোনো শক্তিই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অবিলম্বে মুসলমানদের ওপর সকল ধরনের নির্যাতন, হামলা, হত্যা ও ধর্মীয় উসকানি বন্ধ করতে হবে। একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনাও বন্ধে কার্যকর আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের দাবি জানান বক্তারা।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ মুসল্লিরা ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন। পরে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে তারা প্রতিবাদ জানান। এসময় বক্তারা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park