মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে উদ্বোধনী অনুষ্ঠানে অনুর্ধ-১৪ টিমকে বাইসাইকেল দিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৫০ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ও রাজবাড়ী জেলা ফুটবল এসেসিয়েশনের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার ১৫ই মে বেলা ২:৩০ মিনিটে জে এফ এ অনুর্ধ-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজবাড়ী বনাম গোপালগঞ্জ একাদশ জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে খেলাতে অংশগ্রহণ করেন।

জেলা ফুটবল এসেসিয়েশনের সভাপতি সাবেক অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলালের সভাপতিত্বে জেলা প্রশাসক আফরোজা পারভীন বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন সুমন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোর্চ কাজী আলতাফুল হক, ঢাকা ওয়ারী ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ফুটবল ফেডারেশনের সভাপতি এস এম আক্কাস আলী, আরাফাত রহমান যুব ক্রীড়া সংসদ রাজবাড়ী জেলার আহবায়ক কাজী আরাফাত হাসান জিসানসহ অন্যান্যরা উপস্থিত থেকে ৯০ মিনিটের খেলাটি উপভোগ করেন । রাজবাড়ী জেলা ও গোপালগঞ্জ জেলার এই ৯০ মিনিটের খেলাতে হাফ টাইম এর আগে রাজবাড়ী এক গোল করে এগিয়ে থাকেন ।
পরবর্তীতে বিরতির পর খেলাতে অংশগ্রহণ করে একে একে দুর্ধর্ষ অসাধারণ আক্রমণে গোপালগঞ্জ কে আরো চারটি গোল করেন রাজবাড়ী জেলা নারী ফুটবলার টিম ।
আট জেলার অংশগ্রহণে ২২ তারিখ পর্যন্ত খেলা চলমান থাকবে,টুর্লামেন্টে অংশগ্রহণ করবেন এ গ্রুপের মধ্যে,রাজবাড়ী,পিরোজপুর, বরগুনা, গোপালগঞ্জ ।
বি গ্রুপে অংশগ্রহণ করবেন ফরিদপুর, পটুয়াখালী, মাদারীপুর, শরীয়তপুর ।

গোপালগঞ্জ একাদশ কে পাঁচ শুন্য গোলে ব্যবধান, বিজয়ী লাভ করেন রাজবাড়ী জেলা একাদশ, এসময় রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন নগদ অর্থ পুরস্কৃত করেন , তিনি বলেন মাদকের ভয়ংকর ছবল থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই, শরীরচর্চা সহ সুস্থ থাকার লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি ।
খেলা শেষে রাজবাড়ীর বিজয়ী দল তাদের কাঙ্ক্ষিত একটি দাবি জানান রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়ার নিকট , খেলোয়ারদের বাইসাইকেলের দাবি পূরণে জেলা পরিষদের প্রশাসক খেলোয়ারদের কাঙ্খিত দাবি টি পূরণের ঘোষণা করেন । এ সময় খেলোয়াড়রা সহ হাজারো দর্শক উচ্ছাসিত হয়ে হাতে তালির মাধ্যমে জেলা পরিষদের প্রশাসক আব্দুল সালাম মিয়া কে ধন্যবাদ জানান ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park