সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঢাকা জেলা পুলিশের এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৭ বার পঠিত

নিউজ ডেস্ক:

১৬ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১.০০ ঘটিকায় মিল ব্যারাক পুলিশ লাইন্স, ঢাকায় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন মহোদয়ের সভাপতিত্বে এপ্রিল-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আরাফাতুল ইসলাম।

উক্ত সভায় ঢাকা জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জেলার সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় গত মাসে ঢাকা জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে গৃহীত কার্যক্রমসমূহ পর্যালোচনা করা হয়।

সভায় সভাপতি মহোদয় অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কে যানজট নিয়ন্ত্রণ, কোরবানির পশু পরিবহনের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পশুর হাটসমূহে ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল ইউনিটকে সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park