সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭০ বার পঠিত

‎জাকির হোসেন,
নিজস্ব প্রতিবেদকঃ

‎বাংলাদেশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘূর্ণিঝড়, পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচি AA.SRSP&CRI প্রোগ্রাম
‎“সাগর পারের জীবন যুদ্ধ” শীর্ষক ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক এক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৭ নং শেখ মাটিয়া ইউনিয়নের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে।
‎১৮ মে (সোমবার) নাজিরপুর উপজেলার ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং “সুশীলন”, নাজিরপুর, পিরোজপুর-এর বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পরিবেশনায় ছিল “অদিতি”।
‎মাঠ মহড়ায় ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ, উদ্ধার কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝে দুর্যোগকালীন করণীয় সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মিস্ত্রী, এবং শেখ মাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম (সাফিক)।
‎এছাড়াও নাজিরপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা, সূশীলনের পিরোজপুর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সকালের উপস্থিতিতে একটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।
‎আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park