
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুর হার কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। প্রতিবছর বাংলাদেশে হৃদরোগ ও স্ট্রোকজনিত মৃত্যুহার বেড়ে চলেছে। হৃদরোগ ও স্ট্রোক জনিত রোগ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকসের জন্য হয়ে থাকে। এজন্য শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাসের সভাপতিত্বে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন খুলনা জোনের বিভাগীয় প্রোগ্রাম অফিসার আসলাম পারভেজ ও সার্ভেইলেন্স মেডিকেল অফিসার ডাঃ আলী নুর হাসান ফিল্ড অফিসার মোঃ আতাউর রহমান হৃদরোগ, স্ট্রোকজনিত মৃত্যু এবং উচ্চ রক্তচাপের ক্ষতিকর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণ কর্মশালায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উচ্চ রক্তচাপ রোগীর নিবন্ধন ও স্ক্যানিং বৃদ্ধি, এনসিডি কর্নারে জনবল বৃদ্ধি, চিকিৎসা প্রটোকল, জীবনধারা পরিবর্তন কাউন্সিলিং এবং মিসড ভিজিট হার হ্রাসের মতো বিষয়গুলো আলোচনা করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন নব নিযুক্ত চিকিৎসক, নার্সিং সুপারভাইজার, সিনিয়র স্টাফ নার্স, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার, ১৯ টি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি,কমিউনিটি গ্রুপ প্রতিনিধি,স্টোর কিপার ও পরিসংখ্যানবিদ সহ কর্মকর্তারা।