সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কেরানীগঞ্জে অজ্ঞাত ব্যক্তির পুড়ে যাওয়া লাশ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৭ বার পঠিত

রানা মাহমুদ:

ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

থানা সূত্রে জানা যায়, ১৯ মে বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময় কয়েকজন লোক দক্ষিন কেরানীগঞ্জের ধীতপুর মুচিয়াশুর এলাকার একটি নির্জন স্থানে আগুনে পোড়া অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে এবং তাৎক্ষণিক ভাবে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ এর দক্ষ, সাহসী ও চৌকস অফিসার “এএসআই সুজেল ” তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, মরদেহের বেশিরভাগ অংশ আগুনে পুড়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহের পাশ থেকে তেমন কিছু আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

স্থানীয়দের ধারণা, হত্যার পর পরিচয় গোপন করতেই দুর্বৃত্তরা মরদেহে আগুন ধরিয়ে দিতে পারে। তবে এই হত্যাকাণ্ড অন্য কোনো স্থানে করে লাশ এখানে পুড়িয়েছে, নাকি ঘটনাস্থলে হত্যা করে লাশ পোড়ানো হয়েছে তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে কেরানীগঞ্জ দক্ষিণ থানা পুলিশ” জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park