মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাটকেলঘাটায় হিরোইন সেবনকালে স্কুলের অফিস সহকারীসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

  • আপডেট সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার পাটকেলঘাটায় হিরোইন সেবনের অভিযোগে এক স্কুল অফিস সহকারীসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে পাটকেলঘাটা ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন তালা উপজেলার বিদে সরকারি স্কুলের অফিস সহকারী ও দেওয়ানীপাড়া গ্রামের এলাই বক্স মোড়লের ছেলে দিদার মোড়ল। অপর দুইজন হলেন পাটকেলঘাটা এলাকার রেজ্জত খাঁর ছেলে রইস খাঁ এবং আবুল কালামের ছেলে রাজু শেখ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হিরোইন সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী অভিযানের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park