সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাড়ির সীমানা বিরোধের জেরে বসতঘরে হামলার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে বসতঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত শনিবার উপজেলার বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের বেলাল হাজির বাড়িতে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেলাল হাজির বাড়িতে হামলা চালায়। এসময় তারা বসতঘরে ঢুকে ভাঙচুর চালায় এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলার সময় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদের মারধর করা হয়। এতে অন্তত তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলাকারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়ারও হুমকি দিয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে।

এ বিষয়ে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

হাতিয়া থানার একটি সূত্র জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে কোট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park