সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীতে ইজিবাইক ছিনতাইয়ে ভুয়া ডিবি পুলিশের ব্যর্থ চেষ্টা,সাহসিকতায় যুবক পেলেন পুরস্কার ও প্রশংসা

  • আপডেট সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

বাবলু শেখ
জেলা প্রতিনিধি রাজবাড়ী

রাজবাড়ীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন এক তরুণ ইজিবাইক চালক। ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বুদ্ধিমত্তার সঙ্গে ছিনতাইকারীকে আটক করতে সহায়তা করায় ওই তরুণকে পুরস্কৃত করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলার রসুলপুর এলাকার বাসিন্দা হাসিবুল হাসান (১৯) প্রতিদিনের মতো গত ৬ এপ্রিল বিকেলে ইজিবাইক নিয়ে বের হলে। আনুমানিক সন্ধা ৭টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ীর অন্তুর মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রাজবাড়ীর বাগমাাড়া সড়কে যাওয়ার কথা বলে তার ইজি বাইকে ওঠে ।

ওই ব্যক্তি আরও জানায়, তার সঙ্গে আরও দুইজন রয়েছে যারা মোটরসাইকেলে পেছনে আসবে। পরে ইজিবাইক চালক হাসিবুল হাসান তাকে নিয়ে রাজবাড়ীর দিকে রওনা দেন।

পরে ইজিবাইক চালক ভুয়া ডিবি পুলিশ কে কিছু দূরে নিয়ে জাওয়ার পরে পথিমধ্যে গোদার বাজার নামক এলাকার নির্জন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি মোবাইলে কথা বলে,কাজ সাকসেস হয়েছে” বলে জানায় এবং ইজিবাইক চালককে মারধর করে। এতে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলেও ভয় না পেয়ে অসাধারণ সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির পরিচয় দেন ইজিবাইক চালক হাসিবুল হাসান।

নিজেকে ও ইজিবাইক রক্ষায় তিনি কৌশলে গাড়িটি দ্রুত রাজবাড়ীর পৌর শহরের পান্না চত্বর এলাকায় কালাম নামে এক ব্যক্তির ফুলের দোকানের ভেতরে ঢুকিয়ে দেন ইজিবাইক । হাসিবুল হাসানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক ব্যক্তি সোহাগ মুসুল্লি (৪০) নড়াইল জেলার কালিয়া উপজেলার বড়নাল এলাকার বাসিন্দা। পুলিশ তার নিকট হইতে একটি কালো রঙের ওয়াকিটকি উদ্ধার করে।

এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় দণ্ডবিধির ১৭০ ও ৩৯২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

জানাগেছে , ঝুঁকিপূর্ণ মুহূর্তে সাহসিকতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা নস্যাৎ করায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ইজিবাইক চালক হাসিবুল হাসানকে পুরস্কৃত করেছেন রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মুনজুর মোরশেদ। স্থানীয়রাও তার সাহসিকতার প্রশংসা করেছে বলে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park