রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা দেবিদ্বারে বাড়ির মালিককে খু/ন, ৯ প্যাকেটে মিলল খ/ণ্ডি/ত লা/শ। আ/ট/ক-১ গোপালগঞ্জে ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর পরিচিতি সভা কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ সফল অপারেশনের পর সুস্থ আছেন গোপালগঞ্জ-২ আসনের এমপি কেএম বাবর সরকারি ভাবে নিবন্ধিত হলো জাতীয় ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা-VARDS” হাতিয়ায় চেয়ারম্যান ঘাটে মাছ বিক্রি করতে গিয়ে ১৫ বছরের কিশোর নিখোঁজ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক; কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে হাজারো যাত্রী জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে: রাশেদ খান

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ইকবাল হোসেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালের নজরুল মঞ্চে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নজরুলচর্চা, আইনের শাসন, উন্নয়ন এবং সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় পর্যায়ে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী আয়োজন করায় সরকার গৌরববোধ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “২০০৬ সালের পর জাতীয় পর্যায়ে আর নজরুল জন্মজয়ন্তী আয়োজন হয়নি। নজরুলের স্মৃতিবিজড়িত এই ত্রিশালে পুনরায় জাতীয়ভাবে এ আয়োজন করতে পেরে সরকার গর্বিত।”
তিনি বলেন, দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচার বিভাগের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। একইসঙ্গে শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নারী ও শিশু নির্যাতন মেনে নেবে না।

ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণার প্রস্তাব
নজরুলের স্মৃতিবিজড়িত ত্রিশালকে বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ত্রিশালকে “নজরুল সিটি” হিসেবে ঘোষণা করা যায় কিনা, সে বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ ঘোষণার মাধ্যমে জাতীয় কবির স্মৃতিধন্য এ জনপদকে আরও সমৃদ্ধ সাংস্কৃতিক নগরীতে রূপান্তরের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীসহ ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।ধরার খাল পুনঃখনন উদ্বোধন ও জনসমাবেশ।

একই দিন দুপুরে ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় ঐতিহাসিক ধরার খাল (বৈলর ধরার খাল) পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা, খাল-বিল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম শুরু হয়েছে।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী খালপাড়ে একটি স্মারক বৃক্ষরোপণ করেন এবং সেখানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন।রামিসা হত্যা ইস্যুতে কঠোর বার্তা রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। কোনো অন্যায়কারীর শাস্তি নিশ্চিত করতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই স্বাভাবিক বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”তিনি অভিযোগ করেন, যারা সড়ক অবরোধ ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও জনস্বার্থ নিয়ে চিন্তা করে না; বরং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়।
‘দেশ একটি পরিবারের মতো’

সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, “দেশ একটি পরিবারের মতো। প্রায় ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, দেশে অরাজকতা সৃষ্টি হলে সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ—যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম ব্যাহত হতে পারে। এজন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ

শিক্ষা খাতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী জানান, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ শুরু হবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ময়মনসিংহ অঞ্চলের খাল পুনঃখননে জোর
ময়মনসিংহ অঞ্চলের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “সমগ্র ময়মনসিংহ অঞ্চলে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনঃখনন প্রয়োজন। সরকার পরিকল্পিতভাবে এ বিষয়ে কাজ করছে।”

তিনি বলেন, এখন সময় মানুষের ভাগ্য পরিবর্তনের। সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন ব্যাহত করতে একটি গোষ্ঠী বিভ্রান্তি ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তবে জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
উল্লেখ্য, জাতীয় পর্যায়ে উদযাপিত নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রিশাল সফরকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park