
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরউদ্দি ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে সরকারি মানবিক সহায়তার চাল বিতরণ করা হয়েছে। মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় এ কর্মসূচি পালন করা হয়।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমরউদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদ উদ্দিন, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাছির মাহজন, বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির হাতিয়া উপজেলা শাখার সভাপতি মো. সালাউদ্দিন মাঝি, ইউপি সচিব জোবায়ের হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জেলেদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।