সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হাতিয়ায় অভিযান: অস্ত্র ও রকেট ফ্লেয়ারসহ আটক ১

  • আপডেট সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে মো. বাবুল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়।

রোববার (২৪ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের টাকিংর সমাজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাবুল একই এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ডের একটি দল। অভিযানের সময় বাবুলকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে ঘরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি বন্দুক ও দুটি রকেট ফ্লেয়ার উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের সঙ্গে পুলিশের একটি টিমও উপস্থিত ছিল।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সাব্বির আলম সুজন জানান, আটক বাবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এর আগেও তিনি একাধিকবার অস্ত্রসহ আটক হয়েছিলেন।
তিনি আরও জানান, আটক বাবুলকে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে কোস্ট গার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park