
নিজস্ব প্রতিবেদকঃ
নাটোর জেলার নাটোর সদর থানার মামলা নং- ১৫, তারিখ- ০৯ মে ২০২৬, মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো: তরিকুল ইসলাম ওরফে হারিকুল-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ ।
২৬ মে ২০২৬ তারিখ মধ্যরাতে পুলিশ পরিদর্শক (নি:) শীতল চন্দ্র পাল-এর নেতৃত্বে কিশোরগঞ্জ ডিবি পুলিশের একটি চৌকস দল কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি মো: তরিকুল ইসলাম, পিতা- মৃত আ: হক, সাং- নাহিরাজপারা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথে জড়িত।
অপরাধ দমনে জেলা গোয়েন্দা শাখা সর্বদা তৎপর।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধীদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ জেলা পুলিশ বদ্ধপরিকর।