সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মুন্সিগঞ্জের শ্রীনগরে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকীতে আ.লীগ নেতাদের উদ্যোগে গানের আসর

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

এস,এম সাঈদ হোসেন রিপন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে গানের আসর বসিয়েছে নিষিদ্ধ ঘোষিত আ:লীগের একদল কর্মী।

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিনে আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে বাউল গানের আসর বসানোর অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

গত শনিবার (৩০ মে) দিনব্যাপী বাড়ৈখালী সেবক সংঘ ক্লাব মাঠে শাহ কামাল শাহ মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই বাউল গানের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাজার কমিটির সভাপতি ও বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (সাবেক ইউপি চেয়ারম্যান) হাজী মো. সেলিম তালুকদার এবং মাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সেন্টু মেম্বারের উদ্যোগে এই গানের আসরটি বসে।
শোকের এই দিনে এমন আয়োজনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

এ বিষয়ে ক্লাবের সভাপতি ও আ.লীগ নেতা হাজী মো: সেলিম তালুকদার এবং পরিচালনা কমিটির লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, ক্লাবের মাঠটিতে প্রতি বছরই মাজারের গানের আসর বসে, এর জন্য আলাদা অনুমতির প্রয়োজন হয় না।
কিন্তু শনিবার সকালেই আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকায় গিয়েছিলাম, তাই মাঠের এই আয়োজনের বিষয়টি আমাদের জানা ছিল না। কিন্তু গোপন ও স্থানীয় সূত্রে জানা যায়,মাজার কমিটির সভাপতি ও বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি (সাবেক ইউপি চেয়ারম্যান) হাজী মো. সেলিম তালুকদার এবং মাজার কমিটির সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোজাম্মেল হক সেন্টু মেম্বারের উদ্যোগে এই গানের আসরটি বসে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও যুবদলের সভাপতি বাবুল বলেন, শনিবার এরকম একটা আপত্তিকর ঘটনা ঘটবে এ বিষয়ে আমরা মোটেই প্রস্তুত ছিলামনা।

আব্দুল মান্নান (সভাপতি, বাড়ৈখালী ইউনিয়ন বিএনপি), এবং বিএনপি নেতা হাফিজ উভয়ে প্রতিবাদ জানিয়ে বলেন,
আমি প্রথম দিকে বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। তবে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর মতো একটি শোকাবহ দিনে এমন আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park