সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

শরণখোলায় নাতির হামলায় আপন নানা, মামা-মামী ও মামাতো বোন আহত হওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় নাতির হামলায় আপন নানা মামা-মামী ও মামাতো বোন আহত হওয়ার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত জেরে শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের ৪ নং উত্তর খোন্তাকাটা ওয়ার্ডের মৃতঃ হাজী আরশেদ আকনের ছেলে মোঃ মোজাম্মেল হক (৮০) বলেন আমার আপন নাতি মোঃ মেহেদী হাসান বাচ্চু (৩৮) ওর বাবা আমার আপন জামাই মোঃ ইব্রাহিম খান (৬৫) ও জামাই এর আপন ভাই দেলোয়ার খান (৫৫) মিলে হামলা করে আমি ও আমার একমাত্র ছেলে সবুর আকন আমার ছেলের বউ রাহেলা বেগম নাতি সাদিয়া আক্তারকে আহত করে। হামলার অভিযোগের বিষয়ে নাতি মোঃ মেহেদী হাসান বাচ্চু ও তার পিতা জামাই ইব্রাহিম খান এর কাছে জানতে চাইলে নানা মামা-মামী ও মামাতো বোনের উপর আমরা হামলা করিনি। সব মিথ্যা ও ভিত্তিহীন ষড়যন্ত্র। বরং আমার মামা মামি ও মামাতো বোন আমাদের উপর হামলা করে। এতে আমার বাবা মারাত্মকভাবে আহত হয়েছে। শরণখোলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। নাতির হামলায় আহত নানা মোঃ মোজাম্মেল হক মামা সবুর আকন মামি রাহেলা বেগম ও মামাতো বোন সাদিয়া আক্তার শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। সবুর আকন বলেন শরণখোলা থানায় অভিযোগ দায়ের করবো । নাতির হামলায় নানা মামা-মামী ও মামাতো বোন আহত হওয়ার বিষয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park