
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় এডিস মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করণে শরণখোলা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকাল ১০ টায় শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কেয়ামনি সহ সকল মেডিকেল অফিসার, নার্স, সাংবাদিক, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা। র্যালি শেষ করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিষ্কার জায়গায় পরিষ্কার কার্যক্রম শুরু হয়। এতে করে এডিস মশা জন্মাতে না পারে। শরণখোলা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন এখন থেকে প্রতি শনিবার এডিস মশার বংশবিস্তার রোধের জন্য মশার জন্মস্থান ধ্বংস করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলবে।