সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১১২ বার পঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় সাংবাদিক মো:শফিকুল মাওলা তার ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা একটি মামলাকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। তিনি মামলাটির সুষ্ঠু তদন্ত ও প্রত্যাহারের দাবি জানান।

শনিবার দুপুরে হাতিয়া সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিকুল মাওলা বলেন, তিনি জাতীয় দৈনিক আলোকিত সকাল এবং জে টিভি’র হাতিয়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০ এপ্রিল ২৬ তারিখের একটি কথিত মারামারির ঘটনাকে কেন্দ্র করে ২৬ এপ্রিল ২৬ তারিখে হাতিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। তিনি দাবি করেন, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মামলার ২ ও ৩ নম্বর সাক্ষী তার আপন ভাই ও ভাইয়ের স্ত্রী। তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, একই বিরোধকে কেন্দ্র করে ২০২৫ সালের ৪ নভেম্বর তার স্ত্রী প্রতিপক্ষের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তার বয়স্ক ও অসুস্থ মাকে বাদী হিসেবে ব্যবহার করে এই মামলা দায়ের করা হয়েছে বলে তার দাবি।

সংবাদ সম্মেলনে শফিকুল মাওলা অভিযোগ করেন, মামলার ৪, ৫, ৬ ও ৭ নম্বর সাক্ষীরা কথিত ঘটনার বিষয়ে কিছুই জানেন না। যা তারা নিজের মুখে শিকার করেছেন, আমার কাছে তার প্রমাণ ও আছে। তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাক্ষী করা হয়েছে, যা মামলার সত্যতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করে।

তিনি বলেন, “আমি একজন সাংবাদিক ও আইন মেনে চলা নাগরিক। ব্যক্তিগত ও পারিবারিক বিরোধের জের ধরে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং হয়রানি করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের প্রতি মামলাটির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন, মিথ্যা মামলা প্রত্যাহার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি দেশবাসীর কাছে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park