সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে মাদকসহ গ্রেফতার ০১ পলাতক ০১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সামিউল ইসলাম ওরফে সামুল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী তাপস দাস (৩০) পালিয়ে যায়।
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই (নিঃ) মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি দল জিডি নং-৫৪৩, তারিখ ১০ জুন ২০২৬-এর ভিত্তিতে রাত্রীকালীন বিশেষ অভিযান ও মাদক উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চোঙ্গাখাতা সবুজপাড়া এলাকায় দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে।
সংবাদের ভিত্তিতে এসআই মতিউর রহমান, এএসআই (নিঃ) সারোয়ার জাহানসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মুচকুরী (পাঠানপাড়া কালীর মেলার মোড়) গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. সামিউল ইসলাম ওরফে সামুলকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
পরে সামিউলের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, পালিয়ে যাওয়া ব্যক্তির নাম তাপস দাস (৩০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চোঙ্গাখাতা (সবুজপাড়া) গ্রামের কার্তিক দাসের ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত সামিউলের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park