মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হাতিয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার ৭নং চরকিং ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে চরকিং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় হিসেবে উপস্থিত ছিলেন চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাঈম উদ্দিন আহমেদ। এছাড়াও গ্রাম আদালতের সমন্বয়কারী আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও স্বল্প খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার পেতে পারেন এবং আদালতে মামলা-মোকদ্দমার দীর্ঘসূত্রতা ও ব্যয় কমানো সম্ভব হয়। তাই গ্রাম আদালতের সেবা গ্রহণে জনগণকে আরও সচেতন ও আগ্রহী হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ভিডিও প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। এতে উপস্থিত স্থানীয় বাসিন্দারা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

পরে ভিডিও শো-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার হিসেবে মগ উপহার দেওয়া হয়।

আয়োজকরা জানান, গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park