
এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :
ময়মনসিংহের হালুয়াঘাটে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার ১৫ জুন উপজেলা প্রশাসন কর্তৃক এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় চার আসামিকে এই দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুইজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
একজনকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি জানান, উপজেলার নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এবং অপরাধ দমনে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।