সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, স্বামীর হত্যাকারীদের ফাঁসি ও নিরাপত্তার দাবি বিধবার

  • আপডেট সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১২৩ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ

​ময়মনসিংহের হালুয়াঘাটে স্বামী হত্যা মামলার আসামিদের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মানববন্ধনের বিরুদ্ধে এবং নিজেদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় বিধবা নারী। গতকাল (মঙ্গলবার) উপজেলার পশ্চিম লক্ষীকুড়া গ্রামের বাসিন্দা মোছাঃ জরিনা আক্তার (৩৮) এই সংবাদ সম্মেলন করেন।
​লিখিত বক্তব্যে মৃত ইসরাফিলের স্ত্রী জরিনা আক্তার জানান, গত ২০ জানুয়ারি সোমবার সকালে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে একই এলাকার মোঃ নেকবর আলী মেম্বার ও তার অনুসারী একদল সন্ত্রাসী তার স্বামীকে নির্মমভাবে হত্যা করে। উক্ত ঘটনায় তার দায়ের করা হত্যা মামলায় নেকবর আলী মেম্বারসহ অন্যান্যদের আসামি করা হয়।
​তিনি অভিযোগ করে বলেন, “আসামি নেকবর আলী মেম্বার জেল হাজত থেকে জামিনে বের হয়ে আসার পর থেকেই মামলা প্রত্যাহারের জন্য আমাকে অনবরত চাপ সৃষ্টি করে আসছিল। আমি তাতে রাজি না হওয়ায় সে কৌশলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, যাতে মামলাটি নিষ্পত্তি করা যায়। সেই প্রস্তাবেও রাজি না হওয়ায় বর্তমানে সে আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে আসছে।”
​জরিনা আক্তার আরও জানান, মামলা প্রত্যাহার ও বিয়েতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নেকবর আলী মেম্বার ও তার লোকজন গতকাল মঙ্গলবার তার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন একটি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এর মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসিকভাবে বিপর্যস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
​সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জরিনা আক্তার তার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করেন। একই সাথে আসামিদের অব্যাহত হুমকি ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং গণমাধ্যমকর্মীদের লেখনীর মাধ্যমে সঠিক বিচার পাওয়ার আকুতি জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park