সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩। এ সময় দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ এবং নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ডারাপাড়া কালভার্ট এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর ভল্লাক গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে খোরশেদ (৪৫) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্রগড় গ্রামের মৃত মো. হাছান আলীর ছেলে মো. সিরাজ মিয়া (৪০)।
র‍্যাব-১৩, সিপিসি-১ (দিনাজপুর ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভুল্লীবাজার থেকে ফারাবাড়ি সড়কের ডারাপাড়া কালভার্ট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে পিকআপে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার দুপুরে র‍্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাঁরা দীর্ঘদিন ধরে পিকআপ ভ্যান চালানোর আড়ালে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদকের চালান সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
ভুল্লী থানা পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাঁজা, নগদ টাকা ও পিকআপ ভ্যানসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park