সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় অবসরপ্রাপ্ত এএসপির পরিবারে হামলা, আটক ২

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। হামলার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে আটক করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আড়পাড়া দরগার পশ্চিমপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, দক্ষিণ আড়পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ও তাঁর ছেলে মো. আশরাফুল আলম রানা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও মাদক সেবনবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এ কারণে অভিযুক্তরা তাদের প্রতি ক্ষুব্ধ হয়ে বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার হোসেনের বাড়িতে প্রবেশ করে তাঁকে গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করলে হামলাকারীরা লাঠি, কাঠের বাটাম ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। একপর্যায়ে ধারালো রামদা দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন।
তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর ছেলে রানার অন্তঃসত্ত্বা স্ত্রী মারুফা আক্তার মিতু, স্ত্রী আশাতারা পারভীন, মেয়ে হীরা খাতুন, আত্মীয় নাজমা বেগম ও সালমা বেগমকেও মারধর করে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
এ সময় হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে প্রায় ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে এবং ভবিষ্যতে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় মো. রিপন, মো. শিবলু, মো. মিলন হোসেন, নাজমুল হোসেন, নাজমা বেগম ও মো. কাজলসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মামলার দুই আসামি মো. শিবলু ও মো. মিলন হোসেনকে আটক করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করেছে। ভুক্তভোগীর ছেলের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park