সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে চিহ্নিত তিন মাদক কারবারি গ্রেপ্তার তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৬২ বার পঠিত

মোঃ মাসুদ রানা,
ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট।

ডিবির ওসি শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেক (৪৫), একই গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে মোঃ আইয়ুব হোসেন (৪৫) এবং মাগুরাপাড়া এলাকার আব্দুর রহমান কামালের ছেলে তানভীর আহমেদ ওরফে রুপম (৩৪)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের একটি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিলেন বলে অভিযোগ ছিল।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে সুকৌশলে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাকবাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে আমরা তাদের হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। এ সময় তাদের কাছ থেকে তিন’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

তদন্ত কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের পেছনে আর কারা জড়িত এবং মাদকের উৎস কী, তা উদঘাটনে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park