সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭০ বার পঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঢালচরে চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং নিরীহ ভূমিহীন মানুষের ওপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত সোহেল, পারভেজ, ও ইউসুফসহ তাদের সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, খাল ও ভূমি দখল এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব ঘটনার প্রতিবাদে উপজেলার সুখচর ইউনিয়নের ঢালচর মসজিদ মার্কেট বাজার এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইসমাইল হোসেন, কামালউদ্দিন তালুকদার, আলতাফ সর্দার, নাছির উদ্দিন, মহিউদ্দিন সারাং, লিমা আক্তার ও স্বপ্না আক্তারসহ আরও অনেকে।

সমাবেশ শেষে বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা চাঁদাবাজি ও ভূমি দখলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন লিমা আক্তার। তিনি বলেন, “অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঢালচরে যদি একটি পুলিশ ফাঁড়ি ও একটি কোস্টগার্ড ক্যাম্প থাকত, তাহলে সন্ত্রাসীরা এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করতে এবং মা-বোনদের সম্মানহানি ঘটাতে সাহস পেত না। আমরা এই প্রতিবাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

তিনি আরও বলেন, ঢালচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অতি দ্রুত সেখানে একটি পুলিশ ফাঁড়ি ও একটি কোস্টগার্ড ক্যাম্প স্থাপনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন তারা।

এদিকে, মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park