সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চৌদ্দগ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

কামাল হোসেন নয়নঃ-​

কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে মাদক ব্যবসার প্রতিবাদ করায় তৌহিদুল ইসলাম নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। গত ২৯ মে সন্ধ্যায় শুভপুর ইউনিয়নের ফকিরহাট কালাপীর সাহেবের মসজিদের সামনের রাস্তায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।
​এই ঘটনায় ভিকটিমের মা রৌশনআরা বেগম বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​থানায় অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত মনির, সবুজ, মীর হোসেন, মানা মিয়া, বিল্লাল হোসেন ও স্বপন দীর্ঘদিন ধরে ফকিরহাট ও পার্শ্ববর্তী এলাকায় মাদক সেবন, বিক্রি এবং বহিরাগত সন্ত্রাসীদের এনে নানা অপকর্ম চালিয়ে আসছিল। তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী এলাকায় একটি ‘মাদক বিরোধী সংগঠন’ গড়ে তোলে।
​মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বিবাদীগণ তৌহিদুলের ওপর ক্ষিপ্ত ছিল। এর জের ধরে গত ২৯ মে সন্ধ্যা আনুমানিক ৬:১৫ ঘটিকায় পূর্ব পরিকল্পিতভাবে দা, ছেনি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তৌহিদুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
​ বিবাদীরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। হামলায় ভিকটিমের একটি দাঁত ভেঙে যায় এবং তাকে শ্বাসরোধ ও অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালানো হয়। হামলার একপর্যায়ে হামলাকারীরা তৌহিদুলের সাথে থাকা একটি স্মার্টফোন এবং নগদ ১০,০০০ টাকাসহ সর্বমোট ৩০,০০০ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়।​পরে তৌহিদুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
​এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ জানায়, অভিযোগপত্রটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park