সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

দশ হাজার পিস ই*য়া*বা ও নগদ ৫৮ লাখ টাকা সহ দুই মা*দক কারবারি গ্রে*ফ*তার

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার আক্কেল আলী রোডের একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর টঙ্গী পশ্চিম থানার একটি বিশেষ টিম আউচপাড়া এলাকার বাবর গাজীর সাত তলা ভবনের নিচতলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশিকালে ওই ঘর থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়। এ সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন, বয়স (৩৬) এবং একই জেলার রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন। তারা বর্তমানে টঙ্গীর ওই বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য সেখানে মজুত করা হয়েছিল এবং জব্দকৃত টাকাগুলো ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park