সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নীলফামারী জলঢাকায় বৈষম্যবিরোধী পেট্রোল পাম্পের মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৫ বার পঠিত

মনিরুজ্জামান মিলন পাটোয়ারী,
নীলফামারী

নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলার এজাহারভুক্ত আসামি ও ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) বিকেলে জলঢাকা উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (মুকুল) ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে। তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলা নং-১২, তারিখ ১৪ অক্টোবর ২০২৪-এর এজাহারনামীয় আসামি হিসেবে সাইফুল ইসলাম (মুকুল)-এর বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলা নং-১২, তারিখ ১৪/১০/২০২৪-এর এজাহারভুক্ত আসামি ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)কে রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। কোনো ব্যক্তি বা পদমর্যাদার বিবেচনা নয়, মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। চলমান মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park