সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার ঃ

পার্বতীপুরে হোটেল শ্রমিক শাওনের হত্যার প্রতিবাদে আজ ২৩ জুন বিকেল ৫ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার শ্রমিকদের সমন্বয়ে একটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা গেছে,গত ১৬ জুন রংপুরে মালিকের ছেলে মিজানুর রহমান মিন একাধিকবার শারীরিক নির্যাতন করে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে হোটেল রংপুর নগরীর খামারবাড়ি মোডের, আলম হোটেলের সহকারী বাবুর্চি শাওন ইসলাম শাওন কে নির্মমভাবে হত্যা করে। এ হত্যার প্রতিবাদে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলায় খুনির ফাঁসির দাবিতে এবং শাওনের পরিবার যেন চলতে পারে সেজন্য আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপুরণ আদায় ও হোটেল শ্রমিক শাওন হত্যাকারীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে পার্বতীপুরেও এমন মানববন্ধন কর্মসূচি পালন করে। এছাড়াও হোটেল শিল্পের শ্রমিকদের পরিচয় পত্র নিয়োগ পত্র ৮ ঘন্টা কাজ ন্যূনতম মুজুরির গেজেট বাস্তবায়ন করতে হবে এমন দাবিও তুলে ধরেন। উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তব্য রাখেন, হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা আক্তারুজ্জামান খান। এছাড়াও ষষ্ঠী উত্তরাঞ্চলে কমিটির আহ্বায়ক মোহাম্মদ মমিন মন্ডল। দিনাজপুর জাতিয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক নেতা জাহাঙ্গীর , সভাপতি সিরাজগঞ্জ জেলার শ্রমিকদের নেতা ও মোঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ। জয়পুরহাট জেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুমুদ বিন মুর্তজা ইবনে সিনা। উক্ত মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন , পার্বতীপুর জেলা হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র রায়। পার্বতীপুর শমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী সমর সরকার। উল্লেখ্য রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন মোহাঃ মোমিন মন্ডলের সভাপতিত্বে ঠাকুরগাঁও আইন কার্যালয়ে অনুষ্ঠানে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক আক্তারুজ্জামান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম, মোঃ মোকসেদ,মোঃ দেলোয়ার হোসেন সবুজ, মোঃ হাসমত আলী, মুরাইদুল,রাংগা, রাজ্জাক,আশরাফ,হেলাল প্রমুখ । মানববন্ধন কর্মসূচি শেষে স্লোগান দিয়ে জানান ৩০ জুনের মধ্যে শাওনের খুনীর বিচার না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনে ডাক দেয়ার কথা জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park